background image

অর্ধ-বার্ষিক/ প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০২৬

বিজ্ঞপ্তি বিষয়: অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০২৬ এর সময়সূচি প্রকাশ। এতদ্বারা রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম (প্রাক-নির্বাচনী) শ্রেণির সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১ জুলাই, ২০২৬ তারিখ থেকে বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনাবলী নিচে দেওয়া হলো: ১. প্রতিদিন পরীক্ষা নির্ধারিত সময় সকাল ১১:৩০ মিনিট থেকে শুরু হবে। ২. শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। ৩. প্রথম তিনটি পরীক্ষার (বাংলা ১ম, বাংলা ২য় এবং ইংরেজি ১ম) তারিখ পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।